আবরার আবদুল্লাহ ।। তাবলিগ জামাতের চলমান সংকট নিরসনের উদ্যোগ হিসেবে এবার এক পর্বে অভিন্ন ইজতেমা করার ঘোষণা দিয়েছে সরকার। আর এতে সম্মত হয়েছে তাবলিগ জামাতের উভয়পক্ষ। গত ২৩ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত তাবলিগ জামাত বিষয়ক এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে বলা হয়, ফেব্রুয়ারি মাসে অভিন্ন ইজতেমা হবে (পরে ১৫-১৭ ফেব্রুয়ারি তারিখ নির্ধারিত হয়) এবং মাওলানা সাদ এবারের ইজতেমায় অংশগ্রহণ করবেন না। অভিন্ন ইজতেমা ও মাওলানা সাদের অংশগ্রহণ না করা -উভয় সিদ্ধান্তই ছিলো সাদপন্থীদের দাবির বিপরীত। তারা পূর্ব থেকেই মাওলানা সাদের অংশগ্রহণে পৃথক ইজতেমার দাবি করে আসছিলো।কিন্তু সিদ্ধান্ত ভিন্ন রকম হওয়ায় এর নানান ধরনের ব্যাখ্যা ও অপপ্রচার শুরু করেছে তারা। যেমন, সিদ্ধান্তের পরপর এক ঘরোয়া বৈঠকে সাদপন্থী নেতা খান শাহাবুদ্দিন নাসিমকে ‘এবারের সিদ্ধান্তকে’ হুদাইবিয়ার সন্ধি ও মক্কা বিজয়ের সঙ্গে তুলনা করতে দেখা যায়। এরপর তারা বলতে শুরু করেন, এবারের ইজতোম নিজামুদ্দিন থেকে আগত কাফেলার অধীনেই পরিচালিত হবে, ধর্ম প্রতিমন্ত্রী নিজামুদ্দিনের মুরব্বিদের দাওয়াত দিতে নিজেই সেখানে যাবেন। ইত্যাদি।...
Comments
Post a Comment